Posts

Showing posts from March, 2020

শিখন কাকে বলে? এবং বৈশিষ্ট্য।

     শিখন কাকে বলে?  এবং তার বৈশিষ্ট্য লেখ?    অতীতের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরনের পরিবর্তনের প্রক্রিয়া হল শিখন।   শিখনের সংঙ্গা প্রসঙ্গে বিভিন্ন মনোবিদ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে__        মনোবিজ্ঞানী ম্যাকগিয়ক এর মতে অনুশীলন ও অভিজ্ঞতার ফলে আচরনের যে পরিবর্তন ঘটে তাই হল শিখন।      মনোবিজ্ঞানী কিংসলে ও গ্যারির মতে শিখন হল এক প্রকার প্রক্রিয়া যার দ্বারা আচরন সৃষ্টি হয় অথবা অনুশীলন বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়।           মনোবিজ্ঞানী হিলগার্ডের মতে,শিখন হল বারবার অনুশীলনের ফলে নিদির্ষ্ট পরিস্থিতিতে প্রানীর আচরনের পরিবর্তন যা ব্যাক্তি পুর্ব অভিজ্ঞতা থেকে লাভবান হয় নতুবা সংশযাতী থেকে হয়।                          বৈশিষ্ট্য:_ উদ্দেশ্য মুখী:- শিখনের এক বা একাধিক উদ্দেশ্য থাকে।যার কারণে   ব্যাক্তি বিশেষ শিখনের তাগিদ অনুভব করে। ক্রমবিকাশ মান:- শিখন হল এক প্রকার ক্রমবিকাশ ...

"শিখন হল বিকাশ"_এরুপ বলার কারণ কী?

   শিখন হল  বিকাশ"-এরুপ বলার কারণ কী?        শিখন হল এক প্রকার ক্রমবিকাশ মান প্রক্রিয়া অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সমগ্ৰ জীবনে শিখন প্রক্রিয়া চলতে থাকে য়ার দ্বারা মানুষ নানান অভিজ্ঞতা অর্জন করে। এবং যার ফলে মানুষের বিভিন্ন দিকের বিকাশ সম্ভব হয়। তাই বলা হয় শিখন হল বিকাশ।                 বিকাশ কী_   বিকাশ হল ব্যাক্তির সামগ্ৰিক গুনগত পরিবর্তনের ক্রম_উন্নয়নশীল প্রক্রিয়া।                             ক্রম_উন্নয়নশীল এর অর্থ হল ধীরে ধীরে ব্যাক্তির যোগ্যতাকে উন্নত বা অগ্ৰসর করা অর্থাৎ skill advanced করা।

"শিখন হল আচরনের পরিবর্তন"_উক্তিটি ব্যাখ্যা করো।

Image
  " শিখন হল আচরনের পরিবর্তন"  উক্তিটি ব্যাখ্যা করো ।      👉 শিখনের ফলে ব্যাক্তির মধ্যে আচরনের পরিবর্তন ঘটে। অর্থাৎ অতীত আচরনকে পরিবর্তন করে নতুন আচরন আয়ত্ত করা বা আচরনের উন্নতি ঘটানো শিখনের ফলেই সম্ভব হয়। তাই শিখনকে আচরনের পরিবর্তন প্রক্রিয়া বলা হয় । "শিখন হল স্থায়ী পরিবর্তন"_এরুপ বলার কারণ কী। শিখন কী? শিখন ও পরিনমনের সাদৃশ্য।  

শিখন হল স্থায়ী পরিবর্তন|"_এইরৃপ বলার কারণ কী?

Image
শিখন হল স্থায়ী পরিবর্তন|"_এইরৃপ বলার কারণ কী?         শিখনের ফলে আচরণে যে পরিবর্তন  ঘটে  সেই পরিবর্তন    স্থায়ী। অন্যান্য  কারণে  যেমন_ক্লান্তি,ড্রাগ_সেব ইত্যাদির) ফলে আচরনের পরিবর্তনের সঙ্গে শিখনের মাধ্যমে আচরনের পরিবর্তনের এখানেই তফাৎ। আমরা  জানি শিখন হল এক প্রকার আচরন পরিবর্তন প্রক্রিয়া। শিখনের প্রভাবে ব্যাক্তির আচরনের পরিবর্তন ধীরে ধীরে ঘটে অর্থাৎ নিদির্ষ্ট সময়ে ব্যাক্তির আচরনের পরিবর্তন ঘটে। অন্যান্য কারনে যেমন_ 'ক্লান্তি 'সাধারনত শারীরিক সমস্যা আর শিখন হল মানষিক পরিবর্তন তাই শিখনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। শিখন কী? শিখন ও পরিনমনের সাদৃশ্য।

শিখন ও পরিনমনের সাদৃশ্য।

             শিখন ও পরিধানের সাদৃশ্য ১.  দুটি প্রক্রিয়াই আচরনের পরিবর্তন ঘটায়। ২. পরিবেশের সঙ্গে অভিযোজনের দুটিরই প্রয়োজন। ৩. দুটিই ব্যাক্তিনির্ভর প্রক্রিয়া। ৪.  দুটিই ব্যাক্তির জীবনবিকাশে সহায়তা করে। ৫.  দুটি প্রক্রিয়াই পরিমাপযোগ্য। ৬.  দুটি ক্ষেত্রেই সংঘটিত পরিবর্তনের প্রকৃতি 'গুনগত    ও পরিমাণগত'। ৭.  শিখন ও পরিনমন কীভাবে সম্পন্ন হয় তা জানা যায় না।             শিখন  (learning)কী? https://89edu.blogspot.com/2020/02/learning.html