শিখন কাকে বলে? এবং বৈশিষ্ট্য।
শিখন কাকে বলে? এবং তার বৈশিষ্ট্য লেখ?
অতীতের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরনের পরিবর্তনের প্রক্রিয়া হল শিখন।
শিখনের সংঙ্গা প্রসঙ্গে বিভিন্ন মনোবিদ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে__
মনোবিজ্ঞানী ম্যাকগিয়ক এর মতে অনুশীলন ও অভিজ্ঞতার ফলে আচরনের যে পরিবর্তন ঘটে তাই হল শিখন।
মনোবিজ্ঞানী কিংসলে ও গ্যারির মতে শিখন হল এক প্রকার প্রক্রিয়া যার দ্বারা আচরন সৃষ্টি হয় অথবা অনুশীলন বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়।
মনোবিজ্ঞানী হিলগার্ডের মতে,শিখন হল বারবার অনুশীলনের ফলে নিদির্ষ্ট পরিস্থিতিতে প্রানীর আচরনের পরিবর্তন যা ব্যাক্তি পুর্ব অভিজ্ঞতা থেকে লাভবান হয় নতুবা সংশযাতী থেকে হয়।
বৈশিষ্ট্য:_
উদ্দেশ্য মুখী:-শিখনের এক বা একাধিক উদ্দেশ্য থাকে।যার কারণে ব্যাক্তি বিশেষ শিখনের তাগিদ অনুভব করে।
ক্রমবিকাশ মান:-শিখন হল এক প্রকার ক্রমবিকাশ মান অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখনের প্রক্রিয়া চলতে থাকে য়ার দ্বারা মানুষ নানান অভিজ্ঞতা অর্জন করে।
অভিযোজনমূলক প্রক্রিয়া:-অভিযোজন হল পরিবর্তনশীল পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলা।
শিখন প্রক্রিয়ার মাধ্যমে প্রানীরা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে শেখে এবং নতুন কোনো সমস্যায় পড়লে সমাধানের পথ খুঁজে বার করে।
চাহিদা নির্ভর:-অধিকাংশ ক্ষেত্রে শিখন চাহিদা নির্ভর।ব্যাক্তি তার চাহিদা পূরণের জন্য অনেক কিছু শিখে ,তেমন আত্মরক্ষার চাহিদার জন্য আত্মরক্ষার কৌশল গুলো শেখে ঙ্গানের চাহিদা পূরণের জন্য পুস্তক সংবাদ পত্র ইত্যাদি পাঠকরতে শেখে।
অনুশীলন সাপেক্ষ:-বারবার অনুশীলনের ফল হল শিখন। অনুশীলন ছাড়া শিখন সম্ভব নয়। ব্যাক্তি পুরোনো আচরনকে ত্যাগ করে নতুন আচরন আয়ত্ত করার জন্য ব্যাক্তিকে বারবার অনুশীলন করতে হয়।
সক্রিয় প্রক্রিয়া:-শিখন হল একটি সক্রিয় প্রক্রিয়া। ব্যাক্তি নিজে না সক্রিয় হলে শিখন কখনো সম্ভব নয়। তাই শিখন সক্রিয় প্রক্রিয়া।
প্রেষনা নির্ভর:- শিখন একটি প্রেষনা নির্ভর প্রক্রিয়া কারন মানুষের একটি অভ্যন্তরীন স্পীহা হল প্রেষনা এটি প্রত্যেকটি কাজে মানুষকে শক্তি যোগায়।
প্রচেষ্টা নির্ভর:- বারবার প্রচেষ্টা দ্বারাই শিখন যথার্থ হওয়া সম্ভব। প্রচেষ্টায় ঘাটতি দেখা দিল ব্যাক্তির শিখন প্রক্রিয়া যথার্থ হওয়া সম্ভব নয়।
স্থায়ী পরিবর্তন:-শিখনের ফলে যে পরিবর্তন হয় তা স্থায়ী প্রকৃতির অন্যান্য অস্থায়ী বা সাময়িক পরিবর্তনের সঙ্গে (যেমন_ক্লান্তির কারনে,মাদক গ্ৰহনের ফলে যা দেখা যায়) এখানেই শিখনের সঙ্গে পার্থক্য।
পরিবেশে দ্বারা প্রভাবিত:- মানুষের জাবতীয় অভিজ্ঞতা হয় পরিবেশ থেকে। উপযুক্ত পরিবেশ শিখন কে তরান্বিত করে।
সার্বিক বিকাশ:- শিখনের ফলে ব্যাক্তির দৈহিক, মানষিক ও প্রাক্ষভিক প্রভৃতির দিকে বিকাশ ঘটায়।
উপসংহার:- শিখন হল একটি জটিল মানষিক প্রক্রিয়া যে মানষিক প্রক্রিযায় সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার ভিত্তিতে মানষিক, দৈহিক বৈশিষ্ট্য গুলির উৎকর্ষ স্বাধীত হয়। শুধু তাই নয় প্রানীরই সার্থকভাবে বেঁচে থাকার জন্য প্রধান কৌশল হল শিখন । সুতরাং মানুষের শ্রেষ্টত্বর মুল কারন হল তার শিখন ক্ষমতা যা অন্যান্য প্রানীর চেয়ে অনেক বেশি।
Comments
Post a Comment