Posts

Showing posts from April, 2020

শিখনের তিনটি গুরুত্বপূর্ণ স্তর এবং তিনটি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা কর।

শিখনের তিনটি গুরুত্বপূর্ণ স্তর এবং তিনটি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা শিখনের তিনটি স্তরের নাম_ ১.জ্ঞানার্জন(Acquiring knowledge),  ২.সংরক্ষন বা ধারণ(Retention), ৩. পুনরূদ্রেক(Recall) এবং প্রত্যভিজ্ঞা  Recognition)।    শিক্ষার এই তিনটি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা করা হল_   ১. জ্ঞানার্জন(Acquiring):_ শিখনের প্রথম স্তর হল জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন। কোনো ব্যক্তি প্রথাগত বা অনিয়ন্ত্রিতভাবে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে। এই জ্ঞান বিভিন্নভাবে অর্জন করা যায়। যেমন, ব্যক্তি বা পড়ে,শিক্ষক, অভিভাবক বা বন্ধু বান্ধবের কাছে থেকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে জ্ঞান অর্জন করতে পারে। আবার জীবনে চলার পথে প্রকৃতিক বা সামাজিক পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে ব্যক্তি জ্ঞান অর্জন করে থাকে। বিভিন্ন গনমাধ্যম,যেমন_ সংবাদপত্র, বেতার, টেলিভিশন,যাত্রা ,নাটক ইত্যাদির সাহায্যেও ব্যক্তি জ্ঞান অর্জন করে। ২. সংরক্ষণ বা ধারণ:_ শিখন বা অভিজ্ঞতা গুলিকে মনের মধ্যে ধরে রাখতে সংরক্ষণ বলা হয়। সংরক্ষনের সঠিক ব্যাখ্যা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বিভিন্ন মনস্তত্ত্ববিদ নানাভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। এটকি...